1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

লন্ডন সফর সংক্ষিপ্ত করে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি শহীদ ওসমান হাদির লাশ দেখতে যান।

ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হওয়ার উদ্দেশ্যে লন্ডন সফর সংক্ষিপ্ত করে সকালে ঢাকায় ফিরে এসেছেন। দেশে ফিরেই সরাসরি তিনি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য সেখানে উপস্থিত হন বলে উল্লেখ করেন।

জামায়াত আমির লেখেন, তিনি শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এমন শোকাবহ মুহূর্তে পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন শহীদ ওসমান হাদির পরিবারসহ সমগ্র দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করা হয়।

পোস্টে ডা. শফিকুর রহমান আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা মতের প্রতিনিধি নন; তিনি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ কারণে তিনি দল-মত নির্বিশেষে সকলকে শহীদ ওসমান হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV