1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ইসি জানালো: নির্বাচনে নিবন্ধিত ৫১ দল অংশগ্রহণ করছে, ৮ দল বাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। সংসদ নির্বাচনের জন্য মোট ৫১টি রাজনৈতিক দল মনোনয়নপত্র দাখিল করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে। আপিল ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি ও চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV