1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সম্পর্কের বরফ গলছে: বিএনপির সঙ্গে বৈরিতা কাটিয়ে নতুন পথে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানাজার পরদিন শোকাহত পরিবেশে তিনি খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জয়শঙ্কর তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি শোকবার্তা তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য দীর্ঘদিনের বৈরিতার পর বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। অতীতে বিএনপি–জামায়াত জোট, পাকিস্তানঘেঁষা রাজনীতি এবং ভারতবিরোধী অবস্থানের কারণে নয়াদিল্লি আওয়ামী লীগকেই তার স্বাভাবিক মিত্র হিসেবে দেখেছে। তবে রাজনৈতিক বাস্তবতা এখন ভিন্ন।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তীব্র হয়। হাসিনার ভারতে অবস্থান, তাকে ফেরত না দেওয়া এবং ভিসা কার্যক্রম স্থগিত থাকায় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এই প্রেক্ষাপটে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে।

বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং তারেক রহমান সংখ্যালঘু নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছেন, যা ভারতের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতের সাবেক কূটনীতিকদের মতে, নির্বাসনে তারেক রহমান রাজনৈতিকভাবে পরিণত হয়েছেন। যদিও সৌজন্য সাক্ষাৎেই সম্পর্কের স্থায়ী পরিবর্তন হবে না, তবু বিশ্লেষকদের ধারণা—বাস্তবতার প্রয়োজনে ভারত ও বিএনপি ধীরে ধীরে পারস্পরিক দূরত্ব কমানোর পথে এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV