ঢাকা যুবলীগ নেতা বাপ্পী পুলিশ পরিচয়ে কলকাতায় লুকিয়ে, হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে দেখা গেছে, ঢাকার মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে হাদি হত্যা করা হয়েছে। হত্যার মূল কারণ রাজনৈতিক প্রতিহিংসা।
বাপ্পীর সর্বশেষ অবস্থান অনুসন্ধান করা হয়েছে। কলকাতার তথ্য অনুযায়ী, তিনি রাজারহাটের ওয়েস্ট বেড়াবেরি, মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে পুলিশ পরিচয়ে তিন মাস ধরে আত্মগোপনে রয়েছেন। ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পী। তদন্তে নতুন কেউ যুক্ত হলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।
শহীদ শরীফ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডকে সভা-সমাবেশ ও সামাজিক মাধ্যমে সমালোচনা করতেন। হত্যায় সরাসরি জড়িত ছিলেন ফয়সাল করিম মাসুদ, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
Leave a Reply