1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ভোটের প্রাক্কালে অ/স্ত্র উদ্ধারে আরও উদ্যোগ দরকার : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

 নিজস্ব প্রতিনিধি,

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং দেশের ইতিবাচক সব অর্জনের সঙ্গে দলটির নাম জড়িত। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বর্তমানে যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে, সেগুলোতেও বিএনপির প্রতিনিধিত্ব রয়েছে। বিএনপি একটি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিকেট ইস্যুতে মির্জা ফখরুল বলেন, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত এবং দেশের সম্মানের বিষয় রয়েছে। একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করা মানে দেশকেই অপমান করা। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সব দাবি আদায়ের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV