নিজস্ব প্রতিনিধি,
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন তাকে দেশ, স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। তবে দূরে থেকেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি যুক্ত ছিলেন এবং সাধ্য অনুযায়ী স্বজনহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলন কখনো তীব্র, কখনো স্থিমিত হলেও বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত রাজনীতি করেনি। গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা দুর্বলতা নয়, বরং বিএনপির দায়িত্বশীলতার পরিচয়।
Leave a Reply