1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২: উঠান বৈঠকে রুমিন ফারহানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তর্ক, জরিমানা ৪০ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামে ফারহানার উঠান বৈঠকের সময় তর্ক শুরু হয়।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৈঠকের সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন। ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাম ওয়ার্নিং ইউ’। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তার অনুসারী জুয়েল মিয়া পরিশোধ করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, তার প্রতিপক্ষ নিয়মিত স্টেজ ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করছে, কিন্তু প্রশাসন তার বৈঠকে বারবার বাধা দিচ্ছে। তিনি বলেন, ‘আমি শুধু একটি হ্যান্ডমাইক ব্যবহার করি, কোনো স্টেজ করি না’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করলে সবাইকে সমানভাবে জরিমানা দিতে হয়। অভিযোগ থাকলে যথাযথভাবে করা যেতে পারে’।

ফারহানা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV