1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সরকারি তথ্য অনুযায়ী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

৫০তম বিসিএস পরীক্ষার পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ২৭ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৭ মে ২০২৬ পর্যন্ত চলবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এবং প্রতিটি বিষয়ভিত্তিক পরীক্ষার পূর্ণমান ২০০।

সময়সূচি অনুযায়ী ২৭ এপ্রিল (সোমবার) বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল (মঙ্গলবার) ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং স্থাপত্যকৌশল বিষয় পরীক্ষা নেওয়া হবে। ২৯ এপ্রিল (বুধবার) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা, পশু চিকিৎসা বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী দিন ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। মে মাসে পরীক্ষা শুরু হবে ৪ মে (সোমবার) অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে (মঙ্গলবার) রসায়ন, গণিত, প্রাণ রসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল; ৬ মে (বুধবার) ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশু পালন; ৭ মে (বৃহস্পতিবার) আরবি, ইসলামী শিক্ষা, মার্কেটিং, মৎস্য বিদ্যা ও পুরকৌশল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২,৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তারা সকলেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV