1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে সাত দিনের ছুটি, ১৮ মার্চও যুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

তিস্তা নিউজ প্রতিবেদন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে নতুন করে ১৮ মার্চও সরকারি ছুটির তালিকায় সংযুক্ত হয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদিত হয়।

এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন টানা ছুটি পাবেন। ১৭ মার্চ পবিত্র শবে কদর, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন, এবং ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষিত রয়েছে। মন্ত্রিপরিষদ সভার পরে সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তিনি বলেন, “প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেওয়া হয়।” আগে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন অনুমোদনের ফলে আরও একদিন ছুটি যুক্ত হলো।

বিশেষ লক্ষ্যণীয়, ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV