1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

প্রতিশ্রুতির প্রতিফলন, ফ্যামিলি কার্ড দিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র তিন সপ্তাহের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপি-এর দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ

এই দিনে সকাল থেকেই টিঅ্যান্ডটি মাঠে জড়ো হন দেশের নিম্ন আয়ের বহু মানুষ। অনেকের মোবাইল ফোনে ইতোমধ্যেই সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে মানুষের চোখে-মুখে দেখা গেছে আনন্দের অশ্রু। কেউ এই টাকা দিয়ে ওষুধের খরচ মেটানোর পরিকল্পনা করছেন, কেউবা সামান্য সঞ্চয়ের কথাও ভাবছেন।

উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। এর আগে সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তা নীতি ও দরিদ্র কল্যাণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করবে এবং তাদের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV