1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ঢাকা, ১৪ মার্চ: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। তিনি সতর্ক করেছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া উচিত নয় এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

শনিবার ঢাকার বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের পাঠানো হবে। সংসদ সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা নেবেন।

মন্ত্রী আরও বলেন, যেসব ব্যাংক ঋণে গড়িমসি করছে, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে লোন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া, শ্রমিকদের অহেতুক উত্তেজিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা শ্রমিক নেতাদের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সতর্ক নজরদারি থাকবে।

পলাতক মালিকদের ও তাদের প্রতিষ্ঠানের তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এসব কারখানায় কোনো ধরনের গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। তিনি আশ্বস্ত করেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সব সময় পাশে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, যিনি জানান, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে।

বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিবেদনে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামে ২১২৭টি কারখানার মধ্যে ১৯৬৪টি কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে এবং ১৫৩৫টি কারখানা ঈদের বোনাস দিয়েছে। দেশের ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারির বেতন দিয়েছে এবং ৬০৪টি কারখানা ঈদের বোনাস দিয়েছে। মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগের ফলে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ডের মাধ্যমে শ্রমিকদের বেতন-বোনাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, এবং গাজীপুর জেলার সংসদ সদস্যরা মজিবুর রহমান (গাজীপুর-১), এম মনজুরুল করিম রনি (গাজীপুর-২), এস এম রফিকুল ইসলাম (গাজীপুর-৩), ফজলুল হক মিলন (গাজীপুর-৫) সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV