1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

খাল খনন কর্মসূচির শুভ সূচনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

তিস্তা নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এদিন ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে নদী-নালা ও জলাধার পরিষ্কার ও পুনঃস্থাপন করা হবে। এতে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও কৃষি সম্প্রসারণে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা দেন, যেখানে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযোগের মাধ্যমে দেশের ৫৪ জেলার খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগ দেশের জলাধার ও নদী-নালা পুনঃস্থাপনের মাধ্যমে জলবায়ু ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তান পরিদর্শন করেন এবং তার নিকট আত্মীয়দের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুম মো. ইস্কান্দার মজুমদার, মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই কর্মসূচি দেশব্যাপী খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রমকে গতিশীল করবে। একই সঙ্গে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV