1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

প্রতিশ্রুতি না রাখায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জাতীয় সংসদে দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব দিক ভালোভাবে পর্যালোচনা করে নেওয়ার পরামর্শও দেন তিনি।

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের আলোচনার সময় বিষয়টি উঠে আসে।

আলোচনার শুরুতে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের একটি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে জানিয়েছিলেন ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি।

তিনি আরও প্রশ্ন রাখেন, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।

জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার কারণে সার কারখানায় আপাতত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।

মন্ত্রী আরও জানান, দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত ড্রিলিং না হওয়ায় উৎপাদন চাপে পড়েছে। তবে বর্তমান সরকার নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে দেওয়া পূর্বের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ শুরু হয়নি।

তিনি আরও বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বাস্তবতা—যেমন ড্রিলিং, সরবরাহ সক্ষমতা ও প্রযুক্তিগত বিষয়গুলো—ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

স্পিকার মন্ত্রীদের উদ্দেশে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV