1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আদালতে গিয়ে মেয়ের জন্য বিচার প্রার্থনা করলেন রামিসার বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক

আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি আদালতের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেন।

এদিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা। তারা মামলার ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে সাক্ষ্য দেন।

সকাল পৌনে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদেরকে আদালত ভবনের হাজতখানায় রাখা হয়।

এর আগে সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই দিনে মামলার বাদীসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। গত ২৪ মে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারিক কার্যক্রমের আওতায় আনে।

মামলার বিবরণ অনুযায়ী, রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ১৯ মে সকালে সে বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে আসামিদের কক্ষে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV