নিজেস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সংগঠনের মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শের আলী, উপপ্রচার সম্পাদক শহীদ, নির্বাহী সদস্য একরামুল হক, শামীমা আক্তার ইভা, জামাল হাওলাদার, ডক্টর ফয়েজ আহমেদ, বাহাউদ্দিনসহ ঢাকা জেলা কমিটির সভাপতি মানিক ও তার নেতৃবৃন্দ। এছাড়াও সাভার উপজেলা শাখার সভাপতি ও নেতৃবৃন্দ, গাজীপুর মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply