1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সাবেক এপিএস মোয়াজ্জেম-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

তিস্তা নিউজ ডেস্ক

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-এর প্রাক্তন এপিএস মোয়াজ্জেম হোসেন-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান

আবেদনে বলা হয়, দায়িত্বে থাকাকালে অভিযুক্ত ব্যক্তি তদবির বাণিজ্য, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেন। অভিযোগ রয়েছে, সেই অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করে সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পদ গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে।

সিআইডি আরও উল্লেখ করে, তদন্তাধীন অবস্থায় অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন, যা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন বন্ধ রাখা প্রয়োজন। আদালত এ বিবেচনায় বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন-এর আবেদনের ভিত্তিতে গত ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV