1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ড. শাকিরুল ইসলাম নিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

তিস্তা নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গবেষক Dr. Md. Shakirul Islam Khan চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া, নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অর্জিত হওয়া পর্যন্ত।

ড. শাকিরুল ইসলাম খান একজন স্বীকৃত গবেষক ও শিক্ষাবিদ। তার আগে তিনি জাপানের Oita UniversityEhime University-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে নীতি ও কর্মসূচি সংক্রান্ত সহযোগিতা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্প ও কার্যক্রম তদারকি, এবং প্রয়োজনীয় নীতি ও প্রস্তাবনা প্রণয়ন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশ্লেষণী দক্ষতা প্রধানমন্ত্রীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV