1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব ডিজি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

নিজেস্ব প্রতিবেদন

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো—শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূল—সহ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে পরীক্ষণ চেকপোস্ট এবং অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে যাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

র‍্যাব ডিজি আরও জানান, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে কাজ করছে। পাশাপাশি সারাদেশে নববর্ষ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে কন্ট্রোল রুম, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সব মিলিয়ে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন র‍্যাব ডিজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV