ডেস্ক রিপোর্ট
মার্কিন সাময়িকী Time Magazine প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও Bangladesh Nationalist Party (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান। বুধবার প্রকাশিত ২০২৬ সালের এ তালিকায় Donald Trump, Mark Carney, Zohran Mamdaniসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক Charlie Campbell। সেখানে বলা হয়, কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন; তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায় এবং বিরোধী রাজনীতিক থেকে তিনি সম্ভাব্য রাষ্ট্রনায়কে পরিণত হন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জনের মাধ্যমে তিনি দেশের নেতৃত্বে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মুখবন্ধে আরও বলা হয়, এই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি তার মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে উঠে আসেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশে ফেরার কিছুদিন পর ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি রাজনৈতিক দায়িত্বে মনোযোগী থাকার চেষ্টা করেন এবং ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করা ও অর্থনীতিতে গতি ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
টাইমের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথাও উঠে আসে, যেখানে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক সম্পর্কের টানাপোড়েনকে প্রধান সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করা হয়।
এছাড়া প্রতিবেদনে বলা হয়, অতীতের দুর্নীতির অভিযোগ (যদিও আদালত থেকে তিনি খালাস পেয়েছেন) তার রাজনৈতিক যাত্রায় কিছু প্রভাব ফেলতে পারে; তবে দীর্ঘ প্রবাস জীবনের পর তিনি এখন ঐক্যের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
Leave a Reply