1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

উলিপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা সাংবাদিকদের সঙ্গে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯ Time View

‎‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম আরিফের সঙ্গে উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রম, জনসেবা ও সরকারি সেবার তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

সভায় উলিপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনওকে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় তারা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা, নাগরিক সেবা ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত (দৈনিক যুগান্তর), প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মঞ্জুরুল হান্নান, প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মনাফ আলী (দৈনিক সমকাল), দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ চন্দন মজুমদার (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল দেব (আজকের পত্রিকা ও দৈনিক আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান সবুজ (দৈনিক কালবেলা), কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ (দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক ডেসটিনি), মুরাদ হোসেন মণ্ডল (দৈনিক নয়া দিগন্ত), জাহিদ হাসান (দৈনিক জনকণ্ঠ ও সিএনআই), সদস্য চন্দন কুমার সরকার (প্রতিদিনের বাংলাদেশ)সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

শেষে ইউএনও এ.টি.এম আরিফ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উলিপুরের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV