1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংসদে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে নারী এমপিদের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জাতীয় সংসদে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের (এমপি) দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংসদ সদস্যদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে যাতে জনগণের প্রত্যাশা, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ যথাযথভাবে সংসদে তুলে ধরা যায়।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সভায় প্রধানমন্ত্রী নারী এমপিদের উদ্দেশে বলেন, জাতীয় সংসদ শুধু বক্তব্য দেওয়ার জায়গা নয়; এটি দেশের মানুষের অধিকার, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু। তাই সংসদ সদস্যদের প্রতিটি বক্তব্য হতে হবে তথ্যনির্ভর, বাস্তবসম্মত ও জনস্বার্থকেন্দ্রিক। তিনি সংসদের কার্যপ্রণালি বিধি, আইন প্রণয়ন পদ্ধতি, সাংবিধানিক দায়িত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন,
“সংসদে কথা বলার আগে পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার সক্ষমতা অর্জন করতে হবে। তথ্য ও যুক্তির ভিত্তিতে কথা বলতে না পারলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়।”

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যা ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে নারী সংসদ সদস্যদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মাঝে সত্য ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে হবে। নিয়মিত মাঠপর্যায়ে যোগাযোগ বজায় রাখলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নারী নেতৃত্বের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নারী সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা, পরিকল্পনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন,
“দীর্ঘ সময় দেশের মানুষ মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। এখন জনগণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। এই পরিবেশ ধরে রাখতে দায়িত্বশীল রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে হবে।”

সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন সংসদীয় কার্যক্রম, নারী নেতৃত্ব, জনসম্পৃক্ততা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। সভাটি নারী সংসদ সদস্যদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয় ও প্রস্তুত ভূমিকা পালনের দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV