রামিসা হত্যা মামলায় সোহেল-স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল প্রস্তুত
Reporter Name
Update Time :
রবিবার, ২৪ মে, ২০২৬
১৯
Time View
তিস্তা নিউজ প্রতিবেদক
পল্লবীর হৃদয়বিদারক শিশু হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ। শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান জানান, ঘটনার বিভিন্ন আলামত, সাক্ষ্য ও আসামিদের বক্তব্য যাচাই-বাছাই শেষে দুজনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণের ভিত্তিতে চার্জশিট চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই আদালতে তা দাখিল করা হবে।
তদন্ত সূত্রে জানা গেছে, নিহত রামিসা রাজধানীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে ডেকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে রামিসার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের দরজার সামনে রামিসার জুতা দেখতে পান স্বজনরা। সন্দেহ হলে তারা দরজায় ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করা হয়। সেখানে শোবার ঘরের মেঝেতে পড়ে ছিল রামিসার মস্তকবিহীন মরদেহ। পরে ঘরের ভেতরে একটি বালতির মধ্যে পাওয়া যায় শিশুটির বিচ্ছিন্ন মাথা।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তার জানান, তার স্বামী সোহেল রানা শিশুটিকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে। পরে ঘটনাটি গোপন করতে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের পরিকল্পনায় মাথা শরীর থেকে আলাদা করে বালতিতে রাখা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এ
Leave a Reply