1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিল্পকারখানা চালুর ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন কলকারখানার বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এসব প্রতিষ্ঠান পুনরায় চালুর সম্ভাবনা, অর্থনৈতিক কার্যকারিতা এবং টেকসই ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার বিষয়টি সভার মূল আলোচ্যসূচিতে ছিল।

এছাড়া, বন্ধ কারখানাগুলোকে উৎপাদনমুখী করতে কী ধরনের নীতি সহায়তা, বিনিয়োগ পরিকল্পনা ও কারিগরি দক্ষতা প্রয়োজন—সে বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, কার্যকর উদ্যোগ নিলে এসব শিল্প প্রতিষ্ঠান আবারও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ দপ্তরের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV