1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

জলঢাকায় শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন মহিলা দল 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৫ Time View

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি

ঢাকা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

২৫ জুলাই শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এর নেতৃত্বে জেলা ও  উপজেলার কর্মীরা,নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়ায় মাহেরীনের বাবার বাড়িতে যান। সেখানে তাঁর স্বামী, দুই সন্তান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তাঁরা। সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আকতার, জলঢাকা পৌর সভাপতি নাসরিন আকতার ববি, লালমনিরহাট জেলা সভাপতি রোজী বেগম প্রমুখ।

পরে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে মাহেরীনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী মহিলা দল।

এসময় দলীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেন,মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন,তিনি একজন গর্বিত জননী। নিজের জীবন দিয়ে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশ বাংলাদেশের মানুষ স্মরণীয় করে রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV