1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ইমরান খানকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি,

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তিন সপ্তাহের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কারও দেখা করার অনুমতি না থাকায় কারাগারের ভেতরে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ভারতীয় ও আফগান অনলাইন প্ল্যাটফর্মগুলো আরও উসকে দেয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গুজবের পর বুধবার আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হলে পুলিশের লাঠিপেটায় ইমরান খানের তিন বোন—নরিন খান, আলিমা খান ও উজমা খান—আহত হন। পিটিআইয়ের অভিযোগ, ভাইয়ের সঙ্গে দেখা করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ স্ট্রিটলাইট বন্ধ করে এলাকা অন্ধকার করে দেয় এবং পরে বোনদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেয়। পাঞ্জাব পুলিশের আইজিপির কাছে লেখা চিঠিতে নরিন খান জানান, তারা কোনো রাস্তা অবরোধ করেননি, আইন ভঙ্গও করেননি। তবুও পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করে। ৭১ বছর বয়সী নরিন দাবি করেন—তাঁর চুল ধরে টেনে ফেলে দেওয়া হয় এবং রাস্তায় টেনে নিয়ে যাওয়ার কারণে তিনি আঘাত পান। পিটিআই বলছে, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তাঁর কাছে বই, প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে এবং আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি সীমিত করা হয়েছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী অভিযোগ করেন—“এখানে আইনের কোনো শাসন নেই, চলছে জঙ্গলের আইন।” এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। পিটিআইয়ের অভিযোগ—জেল প্রশাসনকে একজন সামরিক কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন। তথ্য প্রবাহ কমে যাওয়া, কারাগারে সাক্ষাৎ নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান গুজব—সব মিলিয়ে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV