1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ডিমলায় ৬ কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রীজেস শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক উন্নয়ন অংশীদারত্বে রহমান-এস হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৬ কোটি টাকা ব্যায়ে ৬০.০৬ মিটার লম্বা আর সিসি গার্ডার ব্রীজ বাবুরহাট জিসি (সরদারহাট) হইতে জলঢাকা ডালিয়া আর এন্ড এইচ (তালতলা) ভায়া নাউতারা বাজার রাস্তায় ৩৫৭৪ চেইনেজ মিটার ব্রীজের ভিত্তি প্রস্তুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২-ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডিমলা-নাউতারা সড়কের পাশে ঠুটারডাঙ্গায় এ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা সদর ইউনিয়নের নিজপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV