1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, আইপিএলে দারুণ দর কষাকষি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহ ছিল প্রত্যাশিতই, তবে এবারের নিলামে সেই আগ্রহ রীতিমতো তুঙ্গে ওঠে। আবু ধাবিতে অনুষ্ঠিত নিলামে তাকে দলে ভেড়াতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের জন্য নিলামে প্রথম দর হাঁকে চেন্নাই সুপার কিংস। এরপর দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে দর চড়তে চড়তে ৯ কোটির ঘর ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত কলকাতা সর্বোচ্চ দর দিয়ে মোস্তাফিজকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। এই চুক্তির মাধ্যমে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

এর আগে গত মৌসুমে মোস্তাফিজ জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি ৬০টি ম্যাচ খেলেছেন এবং শিকার করেছেন ৬৫টি উইকেট। আইপিএলে তার বোলিং গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩।

উল্লেখযোগ্যভাবে, আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার মোস্তাফিজ, যা তিনি পেয়েছিলেন ২০১৬ সালেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে তিনি এই ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট নেওয়া এই পেসারের গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV