নিজস্ব প্রতিনিধি,
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি হঠাৎ পরিবর্তন হলেও, শোকের এই মুহূর্তে মান বজায় রাখতেই বিসিবি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। অপরদিকে, রংপুর রাইডার্স রাত ৮টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে।
তিনি আরও জানান, আজকের স্থগিত হওয়া ম্যাচের টিকিট দিয়ে দর্শকরা আগামীকালকার ম্যাচ উপভোগ করতে পারবেন, তাই দর্শকরা অতিরিক্ত টিকিট সংগ্রহের চিন্তা করবেন না।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে এবং রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শ্রদ্ধা জানিয়েছেন।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply