1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

জলঢাকার বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ বেলাল চৌধুরীর ই/ন্তে/কা/ল, নীলফামারীতে শোক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জলঢাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ রোহান চৌধুরীর বাবা এবং মরহুম বসির চৌধুরীর কনিষ্ঠ পুত্র হারুনুর রশিদ বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি গতকাল শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে জলঢাকাসহ পুরো নীলফামারী জেলায় শোকের ছায়া নেমে আসে।

আজ শনিবার সকাল ১১টায় মরহুমের প্রথম জানাযা জলঢাকার ঐতিহ্যবাহী গোলমুন্ডা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এই জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ সালাফি এবং একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। এছাড়াও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীসহ আরও অনেকে জানাযায় শরিক হন।

মরহুমের জানাযায় তাঁর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাযা শেষে মরহুমের পৈতৃক ভিটায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মরহুম হারুনুর রশিদ বেলাল চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সম্মানিত ব্যক্তিত্বকে হারালো বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV