নিজস্ব প্রতিনিধি,
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি জানান, অদূর ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ কনটেন্ট তৈরি করে ইউটিউবের চেয়েও বেশি আয় করা সম্ভব হতে পারে। এক্সের এক ব্যবহারকারীর পোস্টের জবাবে মাস্ক বলেন, স্বচ্ছ ও কার্যকর মনিটাইজেশন নীতিমালা চালু করা গেলে কনটেন্ট নির্মাতাদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়ানো যাবে। এ লক্ষ্যে এক্সের প্রজেক্ট হেড নিকিতা বিয়েরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাস্ক স্বীকার করেন, বর্তমানে এক্স এখনো ক্রিয়েটরদের জন্য পর্যাপ্ত আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি এবং ইউটিউবের পেমেন্ট সিস্টেম তুলনামূলকভাবে বেশি সংগঠিত। তাই এক্সের রেভিনিউ শেয়ারিং মডেলে বড় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় ভুয়া ভিউ বা কৃত্রিম এনগেজমেন্ট গ্রহণযোগ্য হবে না; প্রকৃত দর্শক ও মানসম্মত কনটেন্টের ভিত্তিতেই আয় নির্ধারিত হবে। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এক্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি শক্তিশালী বিকল্প আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।
Leave a Reply