1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ইইউ পর্যবেক্ষক দল পাঠানো এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে।

বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইইউ বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যা তাদের সমর্থনের প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের পর যে সরকার আসবে, তাদের সঙ্গে ইইউ আরও সহযোগিতা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনের তারিখ অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়া অপরিহার্য।

সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনসহ আরও কিছু নেতা উপস্থিত ছিলেন। আলোচনায় বিএনপির ভূমিকা, নির্বাচনের নিরাপত্তা ও বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিও গুরুত্ব সহকারে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV