নিজস্ব প্রতিনিধি,
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সঙ্গে সম্পূর্ণরূপে একাত্ম।
শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা জানান। বৈঠকটি আহ্বান করা হয় সোমালিয়ার একটি অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর পাশাপাশি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয় এবং একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা প্রাধান্য পাবে।
এর আগে সকালেই সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি
Leave a Reply