1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যু/দ্ধে/র ঘণ্টা? ইরানে হামলার প্রস্তুতিতে ট্রাম্প শিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে দেশটির ওপর বড় ধরনের সামরিক অভিযানের হুমকি এখনো ঝুলিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, তেহরানকে চাপে রাখতে ওয়াশিংটনের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বিকল্পগুলোর একটি হলো সরাসরি বিমান হামলা।

সোমবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনীতি যুক্তরাষ্ট্রের ‘প্রথম পছন্দ’ হলেও কমান্ডার-ইন-চিফ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে এক মুহূর্তও দেরি করবেন না। এই সম্ভাব্য হামলার বিষয়টি বর্তমানে ট্রাম্প প্রশাসনের কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল-জাজিরার তথ্যমতে, ইরানি কর্তৃপক্ষ এটিকে ‘দাঙ্গা’ আখ্যা দিলেও বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা অনেক বেশি এবং এর মধ্যে বিপুল সংখ্যক সাধারণ নাগরিক রয়েছেন। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এরই মধ্যে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার স্মৃতি তাজা থাকতেই ট্রাম্প আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। যদিও প্রশাসনের একাংশ কূটনৈতিক সমাধানের পক্ষে, তবুও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত আলোচনায় গড়ায়, নাকি আকাশপথে হামলায়—সেটিই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV