1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ট্রাম্প মাচাদোকে জরুরি বৈঠকে ডেকেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিনিধি,

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পর থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়া নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর এই প্রত্যাবর্তন কারাকাসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প মাচাদোকে ‘বিকল্প কার্ড’ হিসেবে ব্যবহার করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর সেনাবাহিনী ও আদালতের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। কিন্তু স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাচাদো কয়েকদিন আগে নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করার ইচ্ছা প্রকাশ করলে ওয়াশিংটন তাকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও রদ্রিগেজের সঙ্গে কাজ করলেও তাকে সতর্ক রেখেছেন। বিশেষ করে ভেনেজুয়েলার তেলের মজুত সংক্রান্ত বিষয়ে যদি ওয়াশিংটনের ইচ্ছা মেনে না চলে, রদ্রিগেজও কঠিন পরিণতির মুখোমুখি হবেন।

মাচাদোর সঙ্গে বৈঠকের ঘোষণা দেয়ার পর কারাকাস প্রশাসন ১১৬ জন রাজনৈতিক বন্দির মুক্তির ঘোষণা দিয়েছে, যদিও জাতিসংঘ জানাচ্ছে মাত্র ৫০ জন মুক্তি পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি রদ্রিগেজ প্রশাসন মার্কিন স্বার্থের বিপরীতে চলে, ট্রাম্প বিকল্প হিসেবে মাচাদোকে ক্ষমতায় বসানোর পথ রেখেছেন। বৃহস্পতিবারের বৈঠকের ফলাফলই ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV