1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পারমাণবিক ও সামরিক শক্তি নিয়ে পাকিস্তান-তুরস্ক, সৌদির চোখে ‘ইসলামিক ন্যাটো’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিনিধি,

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা নতুন নিরাপত্তা কাঠামোয় তুরস্কের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত এই চুক্তির কাঠামো ন্যাটোর ‘সমষ্টিগত প্রতিরক্ষা নীতি’র আদলে, যেখানে এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে। বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, বিষয়টি ন্যাটোর বিখ্যাত আর্টিকেল–৫–এর সঙ্গে তুলনীয়।

প্রাথমিকভাবে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকা এই চুক্তি এখন আঙ্কারার দিকে সম্প্রসারিত হয়েছে। সম্ভাব্য দায়িত্ব বণ্টনের আওতায় সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে, পাকিস্তান যোগ করবে পারমাণবিক প্রতিরোধক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল, এবং তুরস্ক প্রদান করবে সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। আঙ্কারা ভিত্তিক থিংক ট্যাংক টেপাভের কৌশলবিদ নিহাত আলি ওজচান বলেন, যুক্তরাষ্ট্র ক্রমশ নিজের স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়ায় আঞ্চলিক দেশগুলো নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ চিহ্নিত করতে ভিন্নধর্মী নিরাপত্তা ব্যবস্থার দিকে যাচ্ছে।

সূত্র জানায়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে ক্রমশ মিলছে। ইতোমধ্যে তিন দেশ আঙ্কারায় প্রথম যৌথ নৌবাহিনী বৈঠকও করেছে। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় এই জোটের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এছাড়া সৌদি আরব ও তুরস্ক ইরানকে ঘিরে অভিন্ন উদ্বেগ রাখে, এবং পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক ভারত–পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV