নিজস্ব প্রতিনিধি,
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কেবল একটি দ্বীপের ভবিষ্যৎ নয়, বরং ন্যাটোর ঐক্য ও পশ্চিমা নিরাপত্তা কাঠামোর ভিত্তিকেই প্রশ্নের মুখে ফেলছে। বুধবার (১৪ জানুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন সতর্ক করে বলেন, ডেনমার্কের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তা হবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর শেষ।
তিনি স্মরণ করিয়ে দেন, ন্যাটোর মূল নীতি হলো—এক সদস্যের ওপর আক্রমণ মানেই সব সদস্যের ওপর আক্রমণ। সেই জোটের ভেতর থেকেই যদি কোনো শক্তিধর দেশ মিত্র রাষ্ট্রের ভূখণ্ড দখলের চিন্তা করে, তাহলে জোটের নৈতিক ও কৌশলগত ভিত্তি ভেঙে পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করেছেন। তবে রাসমুসেন চীনের প্রভাবের অভিযোগ নাকচ করে বলেন, গ্রিনল্যান্ডে চীনের কোনো সামরিক উপস্থিতি বা বিনিয়োগ নেই। তিনি জানান, গ্রিনল্যান্ডের জনগণও যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চায় না। যদিও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়, তবু উত্তেজনা কমাতে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি উচ্চপর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply