বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে বিজেপির নামে মিথ্যা প্রচার হয়েছে, সেখানেই জয় পেয়েছে বিজেপি। এবার বাংলার মানুষও বিজেপিকে বড় ব্যবধানে জয়ী করবে।
শনিবার দুপুরে মালদহের সাহাপুর-মালদহ বাইপাস সংলগ্ন মাঠে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প জনসভা’ থেকে মোদি বলেন, এই মালদহ থেকে বাংলার আসল পরিবর্তন শুরু হবে। সরকার গড়ে সুশাসন কায়েম করবে বিজেপি। তৃণমূলের দুর্নীতি ও দুঃশাসনে অতিষ্ঠ বাংলার মানুষ পরিবর্তনের দাবি জানাচ্ছে। মোদি অভিযোগ করেন, তৃণমূল কেন্দ্রের উন্নয়ন প্রকল্প লুট করছে এবং গরিবদের সুবিধা থেকে বঞ্চিত করছে।
তিনি আরও বলেন, এই রাজ্যে তৃণমূলের গুন্ডাগিরি আর চলবে না। সাংবাদিক ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, সন্ত্রাস ও হিংসা বৃদ্ধি, জনসংখ্যার ভারসাম্য নষ্ট এবং ভাষার বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মোদি জানান, বিজেপি সরকার এলে এসব সমস্যা মোকাবিলা করা হবে।
মোদি ওডিশা, ত্রিপুরা, আসাম ও বিহারে বিজেপি সরকারের সাফল্যের উদাহরণ তুলে বলেন, এবার বাংলাতেও সুশাসন ফিরিয়ে আনার সময় এসেছে। তিনি আশাবাদী, ২০২৬ সালে বিজেপি সরকার গঠন করবে। সভায় তিনি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন এবং ৩,২৫০ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply