1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

জনপ্রতিনিধিদের যোগদান: উন্নয়ন ও ঐক্যের প্রত্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ আটজন জনপ্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান সম্পন্ন হয়।

যোগদানকালে হেদায়েত আলী শাহ ফকির বলেন, “তুহিন ভাইয়ের মতো একজন প্রার্থী পাওয়া আমাদের জন্য গর্বের। আমরা নীলফামারীর উন্নয়ন চাই। তাঁর নেতৃত্বেই এখানে পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “নীলফামারীকে নিরক্ষরমুক্ত, শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে চাই। এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

যোগদানকারী জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম। অনুষ্ঠান শেষে প্রার্থী তুহিন তাদের মিষ্টিমুখ করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV