1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শীতের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: তুষারঝড়ে নিহত ১৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ের কারণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ভারী তুষারপাত, বরফ জমে যাওয়া এবং প্রচণ্ড ঠান্ডা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন, এই শীতল পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

টেক্সাসে শীতজনিত দুর্ঘটনায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্রিস্কো শহরে তুষারের ওপর স্লেজ বা স্লাইডে খেলতে গিয়ে দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর প্রাণ হারায়। এছাড়া অস্টিন এলাকায় তীব্র ঠান্ডার কারণে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লুইজিয়ানায় তিনজন, মিসিসিপিতে দুজন এবং আরকানসাসে ১৭ বছর বয়সী এক কিশোর হাইপোথার্মিয়ায় মারা গেছেন। নর্থ ক্যারোলিনায় একজন ব্যক্তি এবং ক্যানসাসে একজন নারীও প্রচণ্ড শীতের কারণে প্রাণ হারিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে বাইরে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ম্যাসাচুসেটসে তুষার পরিষ্কার করার একটি গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। টেনেসিতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে ‘প্রচণ্ড শীত’ বিরাজ করবে। সংস্থাটি সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় বিপজ্জনক মাত্রার ঠান্ডা অনুভূত হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকতে পারে।

তীব্র শীত ও ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সকালে দেশজুড়ে প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। এর মধ্যে টেনেসিতে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং মিসিসিপিতে ১ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। বিকেলের দিকে বিদ্যুৎবিহীন মানুষের সংখ্যা কমে প্রায় ৭ লাখে নেমে আসে। মিসিসিপির কিছু এলাকায় ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার ও পুনরুদ্ধার কাজে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

শিক্ষা ও যাতায়াত ব্যবস্থাও ব্যাহত হয়েছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এদিকে রোববার একদিনেই সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জাদুঘর ও সরকারি স্কুলগুলো বন্ধ বা রিমোট ক্লাসে স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা সবাইকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV