1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

প্রশ্নোত্তর পর্বে ছয় প্রার্থীর প্রতিশ্রুতি, তুহিনের লক্ষ্য বেকারমুক্ত সমাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি জেলাটিকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন সুজন নীলফামারীর সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।

ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন তাঁর ছয় মিনিটের বক্তব্যে বলেন, নির্বাচিত হলে নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের একমাত্র নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি জানান, জেলার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাঁর অগ্রাধিকার। পাশাপাশি বেজা ও বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক ও বিসিক শিল্পনগরী স্থাপন, সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং জেলা সদরে ও বাইপাস এলাকায় ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নীলফামারীকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, নীলফামারীকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। জেলা হিসেবে নীলফামারী এখনও পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষিভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করা হবে।

এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। শেষে ভোটার ও প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন ও উন্নয়নমূলক রাজনীতির অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV