1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, প্রতিপক্ষদের হতাশ করে ভারত চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো যুব বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে ধোনি–কোহলিদের উত্তরসূরীরা। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ফাইনালে ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখায় ভারত।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাহাত্রে। শুরুটা অবশ্য খুব বড় হয়নি। ওপেনার অ্যারন জর্জ দ্রুত বিদায় নেন। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ওপেনার বৈভব সূর্যবংশী। অধিনায়ক মাহাত্রেকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে তিনি গড়েন ঝড়ো জুটি। মাত্র ৯০ বলেই দুজনের জুটিতে আসে ১৪০ রান। মাহাত্রে ৫৩ রানে আউট হলেও থেমে থাকেননি বৈভব।

পরের দিকে ভেদেন্ত ক্রিভেদীর সঙ্গে মাত্র ৩৯ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহের পথে নিয়ে যান বৈভব। মাত্র ২৫ ওভারেই ভারতের রান পৌঁছে যায় ২৫০-এ। যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তার ব্যাট থামে ১৭৫ রানে, মাত্র ৮০ বলে খেলা এই ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছয়। শেষদিকে অভিজ্ঞান, চৌহান ও ভিয়ানের কার্যকর ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে বিশাল ৪১১ রান।

ইংল্যান্ডের পক্ষে জেমস মিন্টো তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান সেবাস্টিয়ান মরগান ও অ্যালেক্স গ্রিন।

৪১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড আগ্রাসী শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওপেনার বেন ডাওকিনস ফিফটি করেন। মাঝের ওভারে দ্রুত উইকেট পতনে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। একপর্যায়ে ১৭৪ রানে তিন উইকেট থেকে স্কোর দাঁড়ায় ১৭৭ রানে সাত উইকেট।

শেষ দিকে ক্যালেব ফ্যালকনার সেঞ্চুরি করে লড়াইয়ের চেষ্টা করলেও লক্ষ্য অনেক দূরে ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট হয় ৩১১ রানে।

ভারতের হয়ে আরএস এব্রিস তিনটি উইকেট নেন। দিপেশ ও চৌহান দুটি করে উইকেট শিকার করেন। এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV