1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

জলঢাকা প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক হাসানুর কবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

মোঃ মোনাব্বেরুল হক প্রতিনিধি, নীলফামারী জেলা

জলঢাকা উপজেলায় প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক হাসানুর কবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামারুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান লেবু এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইদুল হাসান।

বক্তারা বলেন, হাসানুর কবীর মেহেদী ছিলেন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি জলঢাকায় সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সমাজের অসংগতি তুলে ধরার সাহসিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV