1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

তিথি-কে সাইবার বুলিং ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক রিপোর্ট:

অভিনেত্রী ইফফাত আরা তিথি যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং এবং হত্যার হুমকির শিকার হয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন।

তিথি জানান, তাকে অপমানজনক মন্তব্য, হত্যার হুমকি, ধর্ষণের হুমকি এবং পরিবারের ওপর হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ছবি, অনুমতি ছাড়া কল রেকর্ড ও বাসার ঠিকানাও প্রকাশ করা হয়েছে।

তিনি জিডিতে উল্লেখ করেছেন, এসব ঘটনার প্রমাণ ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার ট্রায়াল বা মানহানির বিরুদ্ধে তিনি কঠোর আইনি ব্যবস্থা নেবেন। তিথি স্পষ্ট করেছেন, বিচার শুধুমাত্র আদালতের মাধ্যমে গ্রহণ করবেন এবং কোনো কনটেন্ট ক্রিয়েটর বা ভিউ ব্যবসায়ীর মাধ্যমে সাইবার ট্রায়াল মেনে নেবেন না।

অভিনেত্রী দেশের প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV