নিজেস্ব প্রতিনিধি, মোঃ মোনাব্বেরুল হক,নীলফামারী:
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী “কর্মী শিক্ষা শিবির–২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ শিক্ষা শিবিরে সংগঠনের নীতি, আদর্শ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
৮ ও ৯ মার্চ ২০২৬ তারিখে জলঢাকা উপজেলার আল-ফালাহ মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী–৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে সচেতন ও প্রশিক্ষিত কর্মীবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন— ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য; কামরুজ্জামান, নায়েবে আমীর, জলঢাকা উপজেলা; মাওলানা অপিয়ার রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য; মোহাম্মদ আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য; মোয়াম্মার আল-হাসান, উপজেলা সেক্রেটারি; উমর ফারুক ও মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য; এবং অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা সেক্রেটারি, নীলফামারী।
শিবিরে বক্তারা কর্মীদের ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply