নিজেস্ব প্রতিবেদক
জলঢাকা: নীলফামারীর জলঢাকা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কদমতলী চৌরাস্তা হতে ট্রাফিক মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রায় ৪০০ গজ দীর্ঘ এই রাস্তাটি সংস্কারের দাবিতে আজ ১৫ মার্চ ২০২৬, রবিবার সকালে কদমতলী চৌরাস্তায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মানবন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকায় সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়, ফলে সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক ভুক্তভোগী জনসাধারণ অংশ নেন।
Leave a Reply