আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা বা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-তে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।
এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট হলো একটি বহুমুখী যুদ্ধবিমান, যা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নক্ষম। এটি মার্কিন নৌবাহিনী ও মেরিন কোরের ব্যবহারে রয়েছে এবং আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়।
যুক্তরাষ্ট্র এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত পোস্টে ইরানের দাবি ‘মিথ্যা’ আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, “ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।”
এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক এফ-১৫ যুদ্ধবিমান এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও জানিয়েছিল, যা ওয়াশিংটন স্বীকার করেনি।
মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে, বিশেষত হরমুজ প্রণালীর নিরাপত্তা ও চলাচলের ক্ষেত্রে।
Leave a Reply