সিহাব হাচান শাসন স্ট্যাফ রির্পোটার :
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী সরকার পাড়া এলাকায় শনিবার দুপুর ১ টার দিকে একটি বাচ্চি গরু ২টি হলুদের গাছ নষ্ট করায় জমির মালিক ধারালো কোদাল দিয়ে গরুটির মুখে চোট মারে। এ সময় অনেক রক্তক্ষরণ হলে এলাকার পশু চিকিৎসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে গরুটির চোট দেওয়া স্থানে ৭টি সেলাই দিয়ে প্রয়োজনীয় ঔষধ দেন। এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, উত্তর গোমনাতী সরকার পাড়া গ্রামে রাস্তার পাশে রমিজলের পুত্র সুইটেনের স্ত্রী নাজমা গরু বেধে যায়। গরুটির রশি ছিড়ে পাশের নুরুল ইসলামের পুত্র সেলিমের জমিতে প্রবেশ করে ২টি হলুদের গাছ নষ্ট করে। সেই সময় সেলিম ঐ জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলো। তার ২টি গাছ নষ্ট করায় সে এসে কোদাল দিয়ে গরুটির মুখে চোট মেরে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনাটি এলাকার মানুষ স্ব চোখে দেখে প্রতিবাদ জানালে রাত ১২ টার দিকে নুরুল (৬৫) পিতা- মনিরুদ্দিন, তার স্ত্রী রেনু (৫০), তার পুত্র সেলিম (৩৫), তার স্ত্রী হাম্মি (২৫), হাসিবুল (৪০) পিতা- কফিলউদ্দিন সেল্লু, গোলাপি (৪০) স্বামী – হামিদুল সহ এলাকার বেশ কিছু লোকজনকে একত্রিত করে গরুর মালিকের বাড়ির সামনে গিয়ে চিল্লাচিল্লি করে এবং তাকে জীবননাশের হুমকি প্রদান করে। এ সময় গরুর মালিক রমিজল (৫২) তার স্ত্রী লাইলি (৪৫), পুত্র সুইটেন (৩০) তার স্ত্রী নাজমা (২৫), ছোট ভাই লাইট (২৮) প্রতিবাদ করতে বের হলে তাদেরকে লাঠি দিয়ে বেধরক মাড়পিঠ করে। এ ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। সেই সুযোগে নুরুল ইসলাম নিজেই তার বাড়ির বেড়া ভেঙে দেয় এবং রান্নাঘরে আগুন লাগার চেষ্টা করে গরুর মালিককে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে। এলাকাবাসী জানায়, গরুটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এলাকা বাশি বলেন কিন্তু, একটি পশুকে এভাবে আহত করা উচিত না। এটি কোন মানুষ করতে পারে না। তবে নুরুল একজন মামলাবাজ হিসেবে পরিচিত। গ্রাম আদালতে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা চলমান রয়েছে।
এলাকার অভিজ্ঞ মহলের প্রশ্ন, নুরুলের পুত্র সেলিম একটি পশুকে কোদাল দিয়ে চোট মারার পর কিভাবে গরুর মালিককে মারার সাহস পায়।
Leave a Reply