আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানান, “ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিকস জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই হামলা চালানো হয়। ইরান এই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে এবং তা অঞ্চলের রাজনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে।
Leave a Reply