1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এসো শিখি প্রকল্পের জেলা অবহিতকরণ কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৯৯ Time View

মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এসো শিখি প্রকল্পের জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ জুলাই) সকালে কুড়িগ্রাম পিটিআই হলরুমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউএসএআইডি এর এসো শিখি প্রকল্পের আয়োজনে জেলা অবিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড- ১) শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ইউএসএআইডি বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর (অ্যাক্টিং) সোনিয়া রেনল্ডস কুপার। কর্মশালার সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউএসএআইডি এর এসো শিখি প্রকল্পের মাধ্যমে কিভাবে প্রথমিক শিক্ষার মান আরো উন্নয়ন করা যায় সে-সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV