1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

আজকের ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক রিপোর্ট

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী, এটি কোচ হাভিয়ের কাবরেরার শেষ দায়িত্ব পালন। জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া।

বাছাই পর্বে ৫ ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে তারা তৃতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা সিঙ্গাপুরের সংগ্রহ ১১ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ৮ পয়েন্ট নিয়ে হংকং এবং টেবিলের তলায় রয়েছে ২ পয়েন্ট নিয়ে ভারত। আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশের সুযোগ থাকবে দ্বিতীয় স্থানে উঠে বাছাই পর্বের মিশন শেষ করার। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কাবরেরার দল।

শেষ ম্যাচটি ঘিরে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। জয় পেলে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে এখনও জয় না পাওয়ার আক্ষেপও ঘোচানো যাবে। তবে কাজ সহজ হবে না। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, যারা এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে।

নিজেদের মাঠে শেষ ম্যাচে জয় দিয়ে উৎসব করতে চাইবে সিঙ্গাপুরও। অতীত পরিসংখ্যানেও তাদের কিছুটা এগিয়ে থাকা লক্ষ্য করা যায়। ড্র থাকলেও এখনো জয়ের স্বাদ পাননি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে দুই দলের মুখোমুখি লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ২-১ গোলে হেরেছিল।

সব মিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া চ্যালেঞ্জিং হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচের আগে র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল দল, যেখানে ৩-০ গোলে হেরেছে। তবে সেই ভুলগুলো শুধরে নিয়ে সিঙ্গাপুরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV